কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১১:৩৭ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১১:৩৭

রাজিব হাসান কুমিল্লায় রাজিব হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ, রকি ও অখির নামে তিন যুবক তাকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। পেশায় তিনি একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা  হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রাজিব। বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ওই তিন যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুই জনকে আটক করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির