চাঁদাবাজির অভিযোগ: কাপ্তাইয়ে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা

রাঙামাটি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২২:৩৫আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২২:৫৩

কাপ্তাই হ্রদ সন্ত্রাসীদের চাঁদাবাজির অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাছ শিকার বন্ধ রেখেছেন জেলেরা। বুধবার বিকেল থেকেই মৎস্য ব্যবসায়ীরা জেলেদের মাছ শিকার বন্ধ রাখার নির্দেশ দিলে বৃহস্পতিবারও (২৭ আগস্ট) মাছ ধরতে হ্রদে যায়নি জেলেরা। এতে কাপ্তাই মৎস্য অবতরণ ঘাটে বৃহস্পতিবার কোনও মাছের বোট আসেনি।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন মুঠোফোনে জানান, আঞ্চলিক একটি সংগঠন অতিরিক্ত চাঁদা দাবি করায় জেলেরা মাছ শিকার বন্ধ রেখেছেন। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত প্রায় পাঁচশ’ জেলে হ্রদে মাছ ধরতে যাচ্ছে না।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি জেলার ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে চাঁদার বিষয়ে ঝামেলা হওয়ায় জেলেরা মাছ শিকার বন্ধ রেখেছেন। আশা করছি সহসাই সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে ২৬ হাজার জেলে মৎস্য শিকারের ওপর নির্ভরশীল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের