কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত

রাঙামাটি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৩:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৩:৩৩

নাছির উদ্দিন



চুরির মামলায় তিন বছরের সাজা হওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজলো নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে আদেশপত্র এসে পৌঁছায়।


ইউএনও মুনতাসির জাহান স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়। যেহেতু তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় তিন বছরের সাজার একটি আদশে হয়েছে, সে কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়কিভাবে বরখাস্ত করছেনে।  বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন তিনি। যেহেতু চুরি মামলার দণ্ডপ্রাপ্ত একজন আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জন সাধারণের শ্রদ্ধা ও আস্থা বিস্মিত হওয়ার সম্ভাবনা থাকে যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর তথ্য জনস্বার্থের পরিপন্থী।
প্রসঙ্গত, এবছরের গত ২৮ জানুয়ারি বন বিভাগের মামলায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির আদালত। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে নির্দেশ দেন আদালত। একই মামলার আরেক আসামি রাহুল তংচংগ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার