ভূমি দস্যুদের থেকে ৪০০ বছরের কবরস্থান বাঁচাতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০১:০৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০১:০৮

ভূমি দস্যুদের থেকে ৪০০ বছরের কবরস্থান বাঁচাতে মানববন্ধন ফেনীর সোনাগাজীতে ভূমি দস্যুদের কবল থেকে ৪০০ বছরের পুরানো গণকবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার (৩০ আগস্ট) দুপুরে দৌলত চৌধুরী দীঘি সংলগ্ন সড়কে মতিগঞ্জ ও সোনাগাজী সদর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনকারীরা তাদের পূর্ব পুরুষদের কবর সংরক্ষণ ও কবরস্থানের পবিত্রতা রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা জানান, প্রায় ৪০০ বছর পূর্বে ছাড়াইতকান্দি গ্রামের জমিদার দৌলত চৌধুরী এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে ৯ একর জমিতে একটি দীঘি খনন করেন। দীঘিটির চারপাশে স্থানীয় মৃত ব্যক্তিদের দাফনের জন্য গণকবরস্থান হিসেবে উন্মুক্ত করেন। চার পাশেই ছাড়াইতকান্দি ও সুলাখালী গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুকে সমাহিত করা হয়। বংশানুক্রমে সর্বশেষ মুজিব আলী চৌধুরী গংদের ওয়ারিশ থেকে সুলাখালী গ্রামের ছালেহ আহমদ ও সুজাপুর গ্রামের জাহেদ হোসেন গং দীঘির জলাশয়ে মাছ চাষের জন্য পাঁচ বছরের ইজারা নেন। তারা জলাশয় ইজারা নিয়ে দীঘির দক্ষিণ পাড়ের কবরস্থান ভেঙে ফেলেন। দুটি দোকান ঘর ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এছাড়াও দীঘির অপর তিন পাড়েও স্কেভেটর মেশিন দিয়ে কবর ভেঙে ফেলেন। এনিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৌলত চৌধুরী দীঘির গণকবরাস্থান রক্ষা কমিটির সভাপতি ও ওয়ারিশ সূত্রে একাংশের মালিক শাহাদাত হোসেন কায়েস চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল আলম শিমুল, মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, একাংশের ওয়ারিশ মালিক সালাহ উদ্দিন চৌধুরী, গাজী সালাহ উদ্দিন রবিন, করিম উল্যাহ খোন্দকার, আরিফুল ইসলাম, সোহেল ছাকলাদার, আবুল হোসেন, আবুল কালাম, আবদুল শুক্কুর, শফি উল্যাহ, জয়নাল আবেদীন ও বিবি কুলছুম।

এদিকে মানববন্ধন শুরুর ঠিক আগে তাদের ওপর ভূমি দস্যু সালেহ আহম্মদ ও জাহেদ হোসেনের সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের