অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু, স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০৯:২৩আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৯:২৩

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন (৬২) নামে এক রোগী মারা গেছেন। এ ঘটনায় রোগীর স্বজন এবং এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে। রবিবার (৩০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ রোগীর স্বজনদের বরাত দিয়ে জানায়, রবিবার রাতে মিঠাপুকুর উপজেলার রশিদপুর গ্রামের মোশারফ হোসেনকে অসুস্থ অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের হাসপাতালে কোনও অক্সিজেন নেই। পরে রোগীর স্বজনরা উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে নিয়ে আসে। কিন্তু অক্সিজেন দেওয়ার কোনও টেকনেশিয়ান বা ডাক্তার না থাকায় রাত সোয়া ১১টার দিকে রাগীটি বিনা চিকিৎসায় মারা যায়।

মোশারফ হোসেনের ছেলে রোকনুজ্জামানের অভিযোগ, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন নেই। শুধু তাই নয় অক্সিজেন লাগানোরও কোনও টেকনিশিয়ান নেই। এজন্য তার বাবা বিনা চিকিৎসায় মারা গেলেন। তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হাসপাতালের টিএইচও ডা. আব্দুল হাকিম বলেন, ‘আমরা রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেই। কিন্তু তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিতেই তিনি মারা যান।’ কেন অক্সিজেন লাগানো হয়নি– তার কোনও সদুত্তোর তিনি দিতে পারেননি।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’

এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার বলেন, হাসপাতালে অক্সিজেন ছিল কেন দেওয়া হয়নি তিনি খতিয়ে দেখবেন।

মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, হাসপাতালের টিএইচও দুর্নীতিবাজ। জুনে করোনার জন্য ৫০/৬০ লাখ টাকা বরাদ্দ এসেছিল। তিনি মালামাল না নিয়েই আগাম বিল দিয়েছেন। বিষয়টি উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’