নিজের মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৫

মনির হোসেন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। একাধিকবার শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) মনিরকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনির স্ত্রী, দুই ছেলে ও ১৪ বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতো। লকডাউনের কারণে তারা গ্রামের বাড়িতে চলে আসে। ২২ সেপ্টেম্বর মনির গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়। ২৫ সেপ্টেম্বর মেয়েকে নিয়ে মা ঢাকায় যায়। এরপর মেয়ে তার মাকে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে মেয়েকে নিয়ে মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসে এবং শাশুড়ির মুখের বর্ণনা শুনে থানায় ধর্ষণ মামলা করেন।
ভিকটিমের মা বলেন, ‘মনির মেয়েকে বিয়ে দেবে না বলেও হুমকি দেয়। মেয়ে বাবার ভয়ে চুপ ছিল। আমি বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সাহস পায়নি।’ 
এ ব্যাপারে এলাকাবাসী জানান, মনির এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। তারা মনিরের ফাঁসি চায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, ‘আমরা ভিকটিমের মায়ের অভিযোগ এবং সার্বিক বিষয় যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে মামলা নিয়েছি। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন মনির তার মেয়েকে মোলেস্ট করতো। পরে তাকে ধর্ষণ করা হয়। ভিকটিম তার বাবার সামনেও ধর্ষণের কথা বলেছে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত