রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় ৫৬ স্বর্ণের বারসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ০৪:০৬আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৪:০৬

রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় ৫৬ স্বর্ণের বারসহ আটক ৩ মিয়ানমার থেকে এনে রোহিঙ্গা ক্যাম্পে পাচারকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ওই এলাকার কাটাখাল নামক জায়গায় অভিযান পরিচালনা করে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
বিজিবি বলছে, স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে এনে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাচার করছিল। উদ্ধার স্বর্ণের বারের দাম পাঁচ কোটি সাড়ে ত্রিশ লাখ টাকা।
আটককৃতরা হলেন কক্সবাজারের সৈকত পাড়ার মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যংয়ের মামুনুর রশিদ (১৮), একই এলাকার নুর মোহাম্মদ (৩৬)।
এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ' মিয়ানমার থেকে এনে সিএনজি যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাচারকালে ৫৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। স্বর্ণসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী