ছাত্রীকে ধর্ষণ মামলায় কোচিং সেন্টার শিক্ষক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ২২:২২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:২৪

অভিযুক্ত ধর্ষক তারেকুর রহমান চৌধুরী

কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং সেন্টারে আটকিয়ে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক শিক্ষক তারেকুর রহমান চৌধুরী ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক ত্রিনাথ সাহার নেতৃত্বে চট্টগ্রামের ডাবলমুড়িং থানার মিস্ত্রিপাড়া এলাকা থেকে তারেকুর রহমান চৌধুরী ও তার ভাই তৌহিদুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেন। 

কুমিল্লায় কোচিংয়ে পড়ানোর নামে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের এক বছর পর তারেকুর রহমান নামের ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভিকটিমের বাবা। সামাজিক মীমাংসায় বিয়ের আশ্বাসে এক বছর পেরিয়ে গেলেও স্ত্রীর মর্যাদা পায়নি ওই ভুক্তভোগী। 

চৌদ্দগ্রামের আলকোরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দরিদ্র পরিবারের ওই কিশোরীকে পড়ানোর নামে ধর্ষণ করে কোচিং সেন্টারের ওই শিক্ষক। প্রথম দিনের ঘটনা ভিডিও ধারণ করে রেখে ভয় দেখিয়ে পরে বহুবার মেয়েটিকে ধর্ষণ করে সে। এরই মধ্যে মেয়েটির গর্ভে সন্তান আসলে জানাজানি হয় পরিবারে।  

গত ৪ অক্টোবর কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলামের আদালতে কোচিংয়ের শিক্ষক তারেকুর রহমান’সহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভিকটিমের পিতা। তারেক বাদে অন্য অভিযুক্তরা সালিশের নামে ভিকটিমের পরিবারকে হয়রানি করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের