‘সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে’

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
৩১ অক্টোবর ২০২০, ১৭:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৭:০৭

‘সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে’ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়ে‌ছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই আইনটি পাস হবে। এটি হলে হলুদ সাংবাদিকতা অনেকাংশে কমে আসবে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কথা বলেন।
জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম প্রমুখ। সভায় বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত কোনও আইন না থাকায় সারাদেশে অপ-সাংবাদিকতা বেড়ে যাচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভা শে‌ষে মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের পক্ষ থে‌কে বান্দরবান প্রেসক্লাবকে বই উপহার দেওয়া হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে