সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ০৪:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:২৯

বিদ্যুৎস্পৃষ্ট নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৩২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া কালীমন্দিরে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। শাহাদাত হোসেন একই উপজেলার রফিকপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে শাহাদাত আরেক শ্রমিককে সঙ্গে নিয়ে নলদিয়া কালীমন্দিরে কাজ করছিলেন। দুপুর ১টায় মন্দিরের ছাদে কাজ করার সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে অসতর্কতাবশত হাতে ধরে থাকা লোহার পাতের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহাদাত। পরে মন্দিরের লোকজন তাকে দ্রুত আহতাবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের