হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বার কারাগারে

রাঙামাটি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৪:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৪:০৭

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বার কারাগারে রাঙামাটিতে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সিংথোয়াই মারমা (৫০)। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করে রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোর্ট ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, দুই জনপ্রতিনিধিকে শনিবার সকালে আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

জানা যায়, গত ২০ নভেম্বর রাঙামাটির রাজস্থলী উপজেলার বাসিন্দা তুইনুমং মারমাকে গুলি করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে ২২ নভেম্বর তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের দায়ী করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে রাজস্থলী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা। এ মামলায় এই দুই জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম