ফেনীতে বাড়ছে করোনার সংক্রমণ

ফেনী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৩:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:২৪

করোনাভাইরাস ফেনীতে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৪ জনে। সোমবার (৩০ নভেম্বর) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এই পর্যন্ত মোট ৪২ জন মারা গেছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও ২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা সূত্রে জানা যায়, সোমবার সকালে নোয়াখালীর আবদুল মালেক মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ফেনীর ১২৭টি ও ফেনীর বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১টি পজিটিভ এসেছে, যাতে দুইটি দ্বিতীয় নমুনা। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদরে ১০, ছাগলনাইয়ায় ৬ ও পরশুরামে ২ জন রয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।  

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলায় ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম