রুমায় ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্রসরঞ্জাম উদ্ধার

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
৩০ নভেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:২০

উদ্ধার বন্দুক ও অস্ত্রসরঞ্জাম বান্দরবানের রুমা উপজেলার দুর্গম জৈয়তুন পাড়ায় অভিযান চালিয়ে ১০টি দেশে তৈরি বন্দুক এবং বিপুল পরিমাণ অ‌বৈধ অস্ত্রসরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ ন‌ভেম্বর) রাতে উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়ার কাছে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃ‌ত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ব‌জি‌বির দ‌লের উপ‌স্থি‌তি টের পে‌য়ে সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশে তৈরি বন্দুক, ১৭০ রাউন্ড বিভিন্ন প্রকার অ্যামো‌নিশন, ‌একটি পিস্ত‌লের ট্রিগার ম্যাকা‌নিজম, দুই সেট এএলপির ব্যবহৃত ইউনিফর্ম এবং একটি এসএমজির ম্যাগজিন উদ্ধার করা হয়।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন খবর পেয়ে বিজিবির ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। প‌রে বিজিবির উপ‌স্থি‌তি বুঝ‌তে পে‌রে সন্ত্রাসীরা সেখান থে‌কে পা‌লি‌য়ে গে‌লে ঘটনাস্থ‌লে মা‌টি খুঁ‌ড়ে অস্ত্রসহ বি‌ভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী