‘প্রতিটি উপজেলা থেকে ১ হাজার জনকে বিদেশ পাঠাতে কাজ করছে সরকার’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৮:২৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৮:২৪

সম্মাননা তুলে দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি বলেন, ‘যারা বিদেশ যেতে চান, তাদের মধ্যস্বত্বভোগী, দালাল বা আদম ব্যাপারীর খপ্পর থেকে সাবধান থাকতে হবে। জেলা প্রশাসক কার্যালয়ে প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে তাদের সহযোগীতা করা হবে। টিটিসি থেকে প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনতে সরকার সহায়তা ডেস্ক খুলেছে। প্রতিবছর প্রতিটি উপজেলা থেকে এক হাজার করে দক্ষ কর্মী প্রবাসে পাঠানোর কাজ করছে সরকার।’

শুক্রবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউজ মিলনায়তনে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’—স্লোগানে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, সোনালী ব্যাংকের এজিএম শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া ৪০ জনকে সনদ প্রদান, প্রবাসী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় তিন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক এবং ওয়েজ আর্নার বোর্ড থেকে জেলার অভিবাসীদের ১২৭ জন সন্তানকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির মধ্যে পিএসসি শিক্ষার্থীদের ১৪ হাজার টাকা, জেএসসি শিক্ষার্থীদের ২০ হাজার টাকা, এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৭ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ৩৪ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়। জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো তিন প্রবাসী এবং সর্বোচ্চ প্রবাসী আয় আসার মাধ্যম হিসেবে ইসলামী ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া শাখাকে সম্মাননা প্রদান করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের