অস্ত্র বিক্রির সময় শিল্প পুলিশের কনস্টেবল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০২০, ২২:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২২:২৬

পুলিশ অস্ত্র বিক্রির সময় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে কোতোয়ালি থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে স্বরূপ বড়ুয়া নামের ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। স্বরূপ বড়ুয়া চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত রয়েছেন বলে তিনি জানান।
মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার রাতে কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে স্বরূপ বড়ুয়াকে অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় আজ কোতোয়ালী থানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্য ৫ দিনের ছুটিতে ছিলেন। তার বিষয়টি জানার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের