মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম জাহাজ

আবদুল আজিজ, মাতারবাড়ি থেকে
২৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে জাহাজ ভিড়েছে দেশের গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীতে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’ ভিড়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাহাজটি বন্দরের জেটিতে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজটি।

বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ জানান,  গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশে রওনা দেয়। মঙ্গলবার সকাল ৯টায় বন্দরের ক্যানেলে প্রবেশ করে। এরপর জাহাজটি চালিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেওয়ার কাজটি করেন বন্দরের পাইলটরা। 

সি-শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেইন্ট স্টিমশিপ লিমিটেড এবং স্টিবেটর হিসেবে কাজ করছে গ্রিন এন্টারপ্রাইজ।

জাহাজ ভেড়ানোর জন্য এর আগে প্রস্তুত করা হয়েছে আড়াইশ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। বঙ্গোপসাগর থেকে এই চ্যানেল দিয়েই জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করে। এছাড়া চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ গভীর সাগর থেকে জাহাজগুলো চ্যানেল দিয়ে জেটিতে প্রবেশের জন্য স্থাপন করেছে পথ নির্দেশক ছয়টি বয়া।

তবে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার সময় ধরা হয়েছে ২০২৫ সালে।

চট্টগ্রাম বন্দরের সহকারী হার্বার মাস্টার ক্যাপ্টেন আতাউল হক সিদ্দিকী জানান, এটি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়িতে প্রথম এই জাহাজ নোঙর করার মাধ্যমে এ বন্দরের যাত্রা শুরু হল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা