তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নোয়াখালী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৯:৩৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত। আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদোহী মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, গত ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে সরকারবিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন। পরে তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।

এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাদী হয়ে চর জব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

মামলার চার্জ গঠনের পর আজ দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ এক নম্বর আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি দেবব্রত চক্রবর্তী।

/টিএন/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি