আহমদ শফী হত্যা মামলা তদন্তে হাটহাজারী মাদ্রাসায় পিবিআই টিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২১, ১৪:৫৩ আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৫:৩০

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে আদালতে দায়ের করা মামলার তদন্তকাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে হাটহাজারী মাদ্রাসা ও ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করে পিবিআই টিম।

পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আমরা হাটহাজারী মাদ্রাসা, ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেছি। পরিদর্শনকালে সেখানে সংশ্লিষ্ট যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। আরও যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমে কথা বলবো।

এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর শাহ আহমদ শফী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর তিন মাস পর গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আদালতে তাকে মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। পাশাপাশি এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

মাদ্রাসা পরিদর্শনে পিবিআই টিম মামলায় হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মামুনুল হকসহ ৩৬ জনকে নাম উল্লেখপূর্বক আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

মামুনুল হক ছাড়াও মামলায় অন্য অভিযুক্তরা হলেন নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজওয়ান আরমান, মো. নজরুল ইসলাম, হাসানুজ্জামান, এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, আহমদ, মাহমুদ, আসাদউল্লাহ, জোবায়ের মাহমুদ, এইচ এম জুনায়েদ, আনোয়ার শাহ, আহমদ কামাল, নাছির উদ্দিন, কামরুল ইসলাম কাসেমী, মোহাম্মদ হাসান, ওবায়দুল্লাহ ওবাইদ, জুবায়ের, মোহাম্মদ, আমিনুল হক, রফিক সোহেল, মোবিনুল হক, নাঈম, হাফেজ সায়েম উল্লাহ ও হাসান জামিল।

আরও পড়ুন:
আল্লামা শফীর মৃত্যুর পেছনে ‘উগ্রপন্থীরা’, থমকে আছে বেফাকের তদন্ত

আহমদ শফীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি ৩১৩ আলেমের

আহমদ শফীর মৃত্যুর ঘটনায় মামলার অভিযোগ দাখিল

আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুকে ঘিরে মিথ্যাচার হচ্ছে: বাবুনগরী

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান