বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১২:১৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:১৩

বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ছেলে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল দে (৬৫) পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। ডুলাহাজারা বাজারে তার একটি ওষুধের দোকান ছিল। তার ছেলে রনি দে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন বাবুল দে। একই সময়ে তার ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় বাবাকে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

বাবুল দের কোমর থেকে নিচের অংশ গুরুতরভাবে থেঁতলে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান রনি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনি দে জানান, তার ধারণা, কোনও গাড়ির ধাক্কায় তার বাবার মৃত্যু হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই সেলিম মিয়া জানান, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে থানার এসআই খোকন চন্দ্র দাশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহ থানায় নেওয়া হয়। পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনও গাড়ির ধাক্কায় বাবুল দের মৃত্যু হয়ে থাকতে পারে।

/আরএইচ/
সম্পর্কিত
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
সর্বশেষ খবর
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ ৫ জনের বিচার শুরু
কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ ৫ জনের বিচার শুরু
বোমা-আগুনের রাজনীতি: জবাব দেবে কে?
বোমা-আগুনের রাজনীতি: জবাব দেবে কে?
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান