বিজিবির করা মানহানি মামলায় নারী এনজিও কর্মীর জামিন

কক্সবাজার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৪:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৪:০৯

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় নারী এনজিও কর্মী ফারজানা আক্তারকে (২৬) জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করা হয়।

ফারজানা আক্তারের আইনজীবী অ্যাডভোকেট আবদুশুক্কুর জানান, ভিকটিম নির্যাতনের শিকার। আদালত বিষয়টি আমলে নিয়ে জামিন মঞ্জুর করেছেন। মামলা শেষে আমার ভিকটিম নির্দোষ প্রমাণিত হবে।

বিজিবি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল করিম জানান, আদালত জামিন দিতে পারেন। তাই বলে মামলা শেষ হয়নি। সে আদালতে দোষী প্রমাণিত হবেন।

গত ২০২০ সালের ৮ অক্টোবর টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেন ওই এনজিওকর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামির বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার বাদি মোহাম্মদ আলি মোল্লা।

মামলাটি আদালত পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। পরে টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়। পরে গত ২২ নভেম্বর শুনানি শেষে ১৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য আসামির বিরুদ্ধে সমন জারি করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হেলাল উদ্দিনের আদালত।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী