সিটি নির্বাচনের আগে সিএমপির ৫ থানায় রদবদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২১, ০৩:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৩:০৯


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে মহানগর পুলিশের দায়িত্বে বড় ধরনের রদবদল এসেছে। সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে মহানগরীর ৫টি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পর্যায়ে এ রদবদল হয়েছে।

নির্বাচন কমিশনের পরামর্শে সিএমপি এসব থানায় রদবদল করে বলে সূত্রে জানা গেছে। 

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে বদলি করে কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কোতোয়ালি থানার বর্তমান ওসি মোহাম্মদ মহসীনকে বদলি করা হয়েছে ডবলমুরিং থানার ওসি হিসেবে।

চকবাজার থানার বর্তমান ওসি মুহাম্মদ রুহুল আমীনকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে পাশের বাকলিয়া থানায়।

আর চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন চান্দগাঁও থানার বর্তমান ওসি আতাউর রহমান খোন্দকার।

অন্যদিকে, চান্দগাঁও থানার দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

এই চক্রে জায়গা হারিয়েছেন ডবলমুরিং থানার বর্তমান ওসি সদীপ কুমার দাশ। তাকে কোনও দায়িত্ব না দিয়ে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি