লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৬, ২৩:০২আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২৩:০৬

লক্ষ্মীপুরপৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৮ নেতাকর্মী আহত হন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমরান হোসেন বাচ্চু ও পৌর কমিটির সভাপতি সোহেল চৌকিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
উত্তেজিত নেতাকর্মীরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৪-৫ টি দোকান ভাঙচুর করে।
সংঘর্ষে দেলোয়ার হোসেন, শাহিন, রুবেল হোসেন, মামুন আলো, শামিমসহ উভয় পক্ষের আটজন আহত হয় । তাদের মধ্যে দেলোয়ার হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ ছাত্রলীগ নেতা এরমান হোসেন বাচ্চুকে আটক করে থানায় নিয়ে আসে।
পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হয়ে  হেরেছেন এমরান হোসেন বাচ্চু। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব নির্বাচিত হন। ছাত্রলীগ নেতা সোহেল চৌকিয়া নির্বাচনে আহসান হাবীবের হয়ে কাজ করেছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর  জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ নাসিম মিয়া বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষের  ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি