ফের কোম্পানীগঞ্জে হরতাল কর্মসূচি ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২১:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৪৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের হরতালের কর্মসূচি ঘোষণা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হরতাল কর্মসূচির ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এর আগে রবিবার (২৪ জানুয়ারি) অর্ধদিবস হরতাল ডাকা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটূক্তি করায় দলীয় হাই কমান্ড কোনও ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে এই হরতাল কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।

আবদুল কাদের মির্জা বলেন, ‘আগামী রবিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় জরুরি পরিষেবা ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে।’

এই সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

কোম্পানীগঞ্জে রবিবার অর্ধদিবস হরতাল

ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে ডাকা হরতাল প্রত্যাহার

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের