‘একটি পত্রিকার নামে ২শ’জনকে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়’

ফেনী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০৫:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৫:০০

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, ফেনী পৌর নির্বাচনে একটি পত্রিকার নামে ২শ’র বেশি মানুষকে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়। এসব কার্ডধারীরা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট কারচুপি করেন। প্রশাসনের ওপর ভর করে জনগণের সঙ্গে প্রতারণা করে এমন কারচুপির নির্বাচন করা হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি।

শনিবার (৩০ জানুযারি) রাতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলালের নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এ দাবি জানান।

তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক থাকলেও এরপর থেকে শুরু হতে থাকে কেন্দ্র দখল। বহিরাগতদের মেজবান করে খাইয়ে কেন্দ্র দখল করতে থাকে সরকার দলীয়রা।
বাহার অভিযোগ করেন, কোনও কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি, মারধর করে বের করে দেওয়া হয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর তাজুল ইসলাম পাভেলকে পিটিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে বার বার প্রশাসনকে অভিযোগ করা হলেও কর্মকর্তারা ব্যবস্থা নেননি। প্রতি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও তাদের কারো দেখা মেলেনি। তাদের ফোনে ফোন গেলেও তারা রিসিভ করেননি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবদুল খালেক, ইয়াকুব নবী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেসবাহ উদ্দিন ভূঁঞা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস