কক্সবাজারে পৌঁছেছে ৮৪ হাজার ডোজ করোনার টিকা

কক্সবাজার প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৪

দেশে চলমান করোনার টিকা বিতরণের অংশ হিসেবে কক্সবাজার জেলায় পৌঁছেছে ৮৪ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা। রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে এসব টিকা এসে পৌঁছে। কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে টিকা নিয়ে কাভার্ড ভ্যানটি এসে পৌঁছালে কক্সবাজারের সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান এই টিকা গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জেলা ইপিআই এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি যুক্তরাজ্যের  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা ফার্মার তৈরি কোভিশিল্ড টিকা কক্সবাজারে আনা হয়েছে। সকালে আসা ৮৪ হাজার টিকা জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে দেওয়া হবে। এরমধ্যে ৬ হাজার জন রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি। তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রিত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য করোনা ভাইরাসের টিকা প্রদানের সিদ্ধান্ত পরে জানানো হবে।

সিভিল সার্জন জানান, এই টিকা দেওয়ার জন্য রবিবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী চার দিন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই পর্যায়ে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা উপজেলায় গিয়ে সেখানকার টিকা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও কর্মীদের প্রশিক্ষণ দেবে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা ভাইরাসের এই টিকা প্রদানের সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি সারাদেশের মতো কক্সবাজার জেলায় আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী দেশজুড়ে এই টিকা প্রদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বলে তিনি জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত