খাগড়াছড়িতে চাকমা ভাষার সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩

খাগড়াছড়িতে চাকমা ভাষার পঠন সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ২৬ প্রকার চাকমা ভাষায় প্রণীত শিশুতোষ গল্পের বই তুলে দেন তিনি ।

গল্পের বইয়ের পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ড্রয়িং খাতা, রং পেন্সিল, ইরেজার ও স্কিপিং রোপ প্রদান করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ২০২০ সালের ১৭ মার্চ হতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দফায় দফায় ছুটির মেয়াদ বাড়ছে। ইতোমধ্যে সরকার শিক্ষাব্যবস্থায় গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। হঠাৎ স্কুল কার্যক্রম চালু হলে দীর্ঘদিন ছুটিতে থাকা শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান