ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭

রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত নজরুল ইসলাম নজু (৫১) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত আলী আজ্জম বেপারীর ছেলে। এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিশুটির বাবা।

ভুক্তভোগী শিশুর মা জানান, রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বাগান বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলতে গেলে ধর্ষক নজু মেয়েটিকে রুটি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে যায়। তখন আমার মেয়ের সঙ্গে খেলছিল আরেকটি ছেলে শিশুও। ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়ে আমার মেয়েকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে নজু। মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। তখন আমি এসে দেখি নজু ঘর থেকে পালিয়ে যাচ্ছে।

সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জনান, নজু একজন মাদক ব্যবসায়ী, সে প্রায়ই তার সঙ্গীদের নিয়ে মদ ও জুয়ার আসরে ব্যস্ত থাকে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকের মামলা রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, বিষয়টা আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের