স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বলে জানিয়েছেন সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এই বছরটি বাংলাদেশের স্বাধীনতার জন্য, জনগণের ক্ষমতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বিএনপি। আমরা আগামী ২৬ মার্চ থেকে পরবর্তী ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। এই কর্মসূচি চট্টগ্রামে বেশি গুরুত্বপূর্ণ। কারণ চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমান ২৫শে মার্চ রাতে এই ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত কর্মসূচি সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাসবিদ যখন রাজনীতিবিদ হয়ে যায়, তখন ইতিহাস আর ইতিহাস হিসেবে রচিত হয় না, এটি প্রোপাগান্ডা হয়ে যায়। জনগণের কাছে মিথ্যাচারের মাধ্যমে, ভুল তথ্য তুলে ধরার মাধ্যমে ইতিহাস বিকৃত হয়েছে। এগুলো সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা গুরুত্বপূর্ণ। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে আমরা দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী বিএনপির ভূমিকা কী ছিল, কী কী উদ্যোগ নেওয়ার কারণে দেশ এতদূর এগিয়েছে আমরা এগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাই।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টিটু, সাংগঠনিক সম্পাদক সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব মাহবুবের রহমান শামীম, মিডিয়া টিমের সদস্য শামা ওবায়েদ বক্তব্য রাখেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের আগে যেই ইতিহাস ছিল সেটিও আজ এক তরফা হয়ে গেছে। স্বাধীনতার ইতিহাসের সঙ্গে প্রথমে যুক্তফ্রন্ট, এরপর মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ৬৯ এর গণঅভ্যুত্থান, ভাষা আন্দোলন জড়িত। ’৬৯ এর গণঅভ্যুত্থান আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। মওলানা ভাসানী ঢাকার জনসভায় যেই দিন ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ এই স্লোগান দিয়েছিল ওই সময় তার কথায় আমি নিজেও ঢাকা শহরে আগুন দিয়েছিলাম। কিন্তু, আজকে এসব ইতিহাস বিকৃত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মেও কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে না পারি তাহলে তারা কোন ইতিহাস নিয়ে বাঁচবে? চট্টগ্রামবাসী কি অস্বীকার করতে পারবেন ২৫ মার্চ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি? তার ঘোষণা আমার কানে শোনা। এই ইতিহাস আমরা অস্বীকার করবো কিভাবে?’

তিনি বলেন,  জিয়াউর রহমান শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, তিনি সম্মুখ যোদ্ধাও। কমান্ডার শুধু দিক নির্দেশনা দেন। কিন্তু জিয়াউর রহমান কমান্ড দেওয়ার পাশাপাশি নিজেও সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, দলের ঊর্ধ্বে উঠে দেশের সত্যিকারের ইতিহাস তুলে ধরতেই আমাদের এই কার্যক্রম। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ তারিখ আমরা পালন করবো। আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমরা কি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না? স্বাধীনতার প্রথম কথা গণতন্ত্র। এখন দেশে কেমন গণতন্ত্র আছে তা আপনারা জানেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে