নির্বাচনে জিতে পোস্টার পরিষ্কারের দায়িত্ব নিলেন মেয়র

রাঙামাটি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

নির্বাচনের আগে পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারামারি হলেও নির্বাচনের পর সেগুলো পরিষ্কার বা সরানোর দায়িত্ব নেন না কেউ। তবে নির্বাচনের জিতেই শহরের পোস্টার পরিষ্কারের দায়িত্ব নিয়ে আলোচনায় এসেছেন রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচনের পরদিনই নতুন মেয়রের উদ্যোগে শহরে পোস্টার পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। শহরের পরিচ্ছন্নতাকর্মীরা জানান, সকাল থেকে শহরের প্রবেশমুখ বিভিন্ন বেদী থেকে পোস্টার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। মূল সড়কসহ অলি-গলিতে সকল পোস্টার পরিষ্কার করা হবে। আজকের মধ্যে সব পোস্টার অপসারণের চেষ্টা করবো।

নির্বাচনে জিতে পোস্টার পরিষ্কারের দায়িত্ব নিলেন মেয়র মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন শেষে যার যার পোস্টার নিজেদের সরানো কথা থাকলেও আমাদের দেশে সেই বিষয়ে প্রার্থীরা আগ্রহ দেখায় না। আমি এখনও দায়িত্বে রয়েছি এবং নতুন করে ভোটাররা আমাকে নির্বাচিত করায় পর্যটন শহর রাঙামাটিকে পোস্টারমুক্ত করার কাজ শুরু করেছি। আশাকরছি আজকের মধ্যে শহরের সকল পোস্টার পরিষ্কার হয়ে যাবে।’

রাঙামাটির প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘পর্যটন শহরে পোস্টারে ঢেকে থাকবে দেখতে ভালো দেখায় না। শহরের সৌন্দর্য নষ্ট হয়। নির্বাচন শেষে শহরের পোস্টার সরানো কাজ শুরু হয়েছে শুনে ভালো লাগছে। প্রার্থীদের পোস্টার নিজেরাই পরিষ্কারের কথা থাকলেও আমরা এই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে উঠিনি এখনও।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের