কাদের মির্জার অব্যাহতি প্রত্যাহার হয়নি, দাবি একরামুলের (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সংগঠন থেকে অব্যাহতি ও বহিষ্কারের জন্য সুপারিশ প্রত্যাহার করা হয়নি। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, জেলা কমিটির সভাপতির পরামর্শ অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেওয়া হলেও তাকে অবহিত না করে সভাপতি তা প্রত্যাহার করেছেন। তবে সেটা সভাপতির একক মত, সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় আবদুল কাদের মির্জাকে দেওয়া অব্যাহতি এবং তাকে বহিষ্কারের সুপারিশ অব্যাহত রয়েছে।

এক মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘নোয়াখালীবাসী, আজকে (শনিবার) বিকালে সেলিম ভাই (নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম) ঢাকা থেকে এসে বললো মির্জার (আবদুল কাদের মির্জা) বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। সেই হিসাব মোতাবেক আমরা মির্জার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি। এখন বিভিন্ন ইয়েতে (গণমাধ্যমে) বলতেছে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু, আমি বলতে পারি আমি জানি না, কারণ একজন লোক অপরাধী যে নোয়াখালী নয়, সারাদেশের আওয়ামী লীগকে ছোট করেছে, তাকে তো ছাড়া যায় না। তার বিরুদ্ধে আমরা জেলা আওয়ামী লীগ অবস্থান নিয়েছি।’

আরও পড়ুন:

আবদুল কাদের মির্জাকে আ.লীগ থেকে অব্যাহতি

আবদুল কাদের মির্জাকে বিকালে অব্যাহতি, সন্ধ্যায় প্রত্যাহার

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম তাকে না জানিয়ে এই অব্যাহতির নির্দেশ প্রত্যাহার করেছেন এমন দাবি করে সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমার সভাপতি কী অবস্থানে আছেন জানি না, উনি বলতেছেন যে প্রত্যাহার করে নিয়েছেন। উনার অবস্থান..উনি আমাকে দিয়ে নির্দেশনা করাইলো আবার উনি অবস্থান থেকে সরে দাঁড়াইলো উনিও তো নীতিগতভাবে নীতিহীন হয়ে গেলেন।’

ভিডিওবার্তায় তিনি স্পষ্টভাবেই বলেন, ‘আমি আপনাদেরকে বলি যে এটা আমরা উনার (আবদুল কাদের মির্জা) অব্যাহতি আমরা অব্যাহত রেখেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা হচ্ছে (প্রত্যাহার বিষয়ে) এগুলা ঠিক না। কারণ, এ ধরনের লোকরে দলের অবস্থানে রাখা উচিত না। আপনাদের সকলকে আমি অবগতির জন্যই জানাচ্ছি, তার অব্যাহতিটা বহাল রইলো। সকলকে ধন্যবাদ।’

ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে কাউকে গুজব না রটানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: 

কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩৫ (ভিডিও)

কোম্পানিগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মারা গেছেন

/টিএন/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের