কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

নোয়াখালী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বাদী হয়ে একটি মামলা করেছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি শনিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান বাদল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৫-৬শ’ জনকে আসামি করে গত রাতে মামলা দায়ের করেছেন। মামলায় চর ফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন লিটনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে সংঘর্ষের ঘটনায় আবদুল কাদের মির্জার পক্ষ থেকেও মামলা করা হবে বলে জানিয়েছেন তার ছেলে তাসিক মির্জা কাদের। তিনি বলেন, হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, অনেকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। এ অবস্থায় আমাদের মামলা করতে দেরি হচ্ছে, তবে বিষয়টি প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশির বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যম কর্মীসহ চার জন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হন।

এ ঘটনায় শনিবার সকাল থেকে আবদুল কাদের মির্জার সমর্থনে কোম্পানীগঞ্জে হরতাল কর্মসূচি পালিত হয়। এসময় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি উল্লেখ করে ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচির পালনের সিদ্ধান্ত জানান কাদের মির্জা।

পরে সংবাদ সম্মেলন করে ২২ তারিখ বসুরহাট বাজারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলন থেকে একই দিনে বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।


আরও পড়ুন:

কোম্পানীগঞ্জে আ.লীগের দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা

কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক ঢামেকের আইসিইউতে

কাদের মির্জার হরতাল সমর্থনে মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে চলছে হরতাল

সংঘর্ষের দায় হামলাকারীদের নিতে হবে: কাদের মির্জা (ভিডিও)

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩৫ (ভিডিও)

থানার সামনে আবদুল কাদের মির্জার দুই ঘণ্টার অবস্থান

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল পালিত

কোম্পানীগঞ্জ থানার ১০ পুলিশ অফিসারের বদলির আবেদন

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ

শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

কেউ কি নেই প্রতিবাদ করার: আবদুল কাদের মির্জা

‘চুপ করে বসে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না’

ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বললেন এমপি একরামুল

কাদের মির্জাকে ‘মিথ্যাবাদী’ ডেকে শাস্তি দাবি জেলা আ.লীগ নেতাদের

‘নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি’

আবদুল কাদের মির্জাকে ‘উন্মাদ, মাতাল, চাঁদাবাজ’ ডাকলেন ফেনীর আ.লীগ নেতারা

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের