কাদের মির্জাকে সমাবেশ করতে দেয়নি প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে মেয়র আবদুল কাদের মির্জাকে সমাবেশ করতে দেয়নি পুলিশ ও স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে করোনা ভ্যাক্সিন নিয়ে সচেতনতামূলক সভা করতে চেয়েছিলেন তিনি। সে সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমার উপস্থিতিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির নেতৃত্বে একদল পুলিশ তাকে সভা করতে বাধা দেয়।

জানা যায়, মেয়র আবদুল কাদের মির্জার সমাবেশ ডাকার খবর পেয়ে তার বিরোধী পক্ষ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসন ও পুলিশের বাধার মুখে সেখানে কোনও পক্ষই সভা বা সমাবেশ করতে পারেনি। একপর্যায়ে মির্জা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি  বলেন, ‘বিষয়টি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো।’ পরে তিনি নেতাকর্মীদের নিয়ে বসুরহাট পৌরসভা ভবনের দিকে চলে যান। সন্ধ্যার পর মঞ্চে এসে বক্তৃতা করেন।

অপরদিকে, মিজানুর রহমান বাদল চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাটে মুজাক্কিরের জন্য শোক ও প্রতিবাদ সভা শেষে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী