পিকনিকে এসে ডুবে যাওয়া যুবকের খোঁজ মিলেনি ৪ দিনেও

চাঁদপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্র পিকনিকে এসে মেঘনা নদীতে নিখোঁজ যুবক সাজ্জাত হোসেন (২০) উদ্ধার হয়নি ৪ দিনেও। তিনি ঢাকা নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের বালি গ্রামে। গত ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ওই যুবক নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে মানিক-৯ লঞ্চে করে একদল ব্যবসায়ী ও কর্মচারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে পিকনিকে আসেন। সেখানে গিয়ে মেঘনা নদীতে অনেকেই গোসল করতে নামেন। বিকেল চারটার দিকে সাজ্জাত হোসেন নামের একজন নদীতে গোসল করার সময় ডুবে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।

মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মো. হোসেন বলেন, আমরা অনেক চেষ্টা করেও সোমবার দুপুর পর্যন্ত ওই তরুণের সন্ধান পাইনি। আমরা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে। তার স্বজনরা এখানে এসেছেন। এ ঘটনায় সাজ্জাতের বড় ভাই সাব্বির হোসেন নৌ থানায় একটি অভিযোগ করেছেন বলে তিনি জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি