সুবর্ণচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২২:১২আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:৩৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চর উরিয়া গ্রামে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার (১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূ রুনা বেগম (২১) চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল উদ্দিনের মেয়ে। এদিকে, রুনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিকাল ৪টায় ঘাতক স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। আটক স্বামী মো. রাসেল (২৮) ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এর আগে, গত (২৭ ফেব্রুয়ারি) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের চাচা সিরাজ বেপারী অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের মো. রাসেলের কাছে দুই বছর আগে তার ভাতিজীকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। সেই সময় যৌতুক হিসেবে স্বামীকে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন সময় ব্যবসা করার অজুহাতে টাকার কথা বলে রাসেল তার স্ত্রীকে চাপ প্রয়োগ এবং শারীরিকভাবে নির্যাতন করতো। এসব বিষয় নিয়ে সামাজিকভাবে একাধিক বার বৈঠক হয়। গত (২৭ ফেব্রুয়ারি) যৌতুকের টাকার জন্য ফের সে স্ত্রীকে মারধর করে এবং ঘাতক স্বামীর লাথির আঘাতে রুনার মৃত্যু হয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত স্বামী পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম