ডাব পাড়তে গাছে উঠে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১৭:৩৭আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:২৪

চাঁদপুরের হাজীগঞ্জে ডাব পাড়তে নারকেল গাছে উঠার পর সেখানেই মৃত্যু হয়েছে দুলাল মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধের। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি গাছে আটকে যান। বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তাকে স্থানীয়রা রশি দিয়ে নামিয়ে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর লতিফ মাস্টারের ছেলে আহসান হাবীব জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। গাছের চূড়ায় উঠে হঠাৎ করে তিনি নিস্তব্ধ হয়ে ডালের মধ্যে পড়ে থাকেন। নীচ থেকে তার নাতি দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। এরপর চারদিক থেকে লোকজন জড়ো হতে শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে রশি দিয়ে গাছের মাথা থেকে থেকে নিহতের লাশ নামিয়ে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। তবে এটা একটি স্বাভাবিক মৃত্যু বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম