চিলমারীতে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে মন্দিরে ডিসি-এসপি

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২১:১৭আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:১৭

কুড়িগ্রামের চিলমারীতে একটি কালিমন্দিরের দুইটি প্রতিমা অজ্ঞাত দুষ্কৃতকারীরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চিলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আনওয়ারুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্দির পরিদর্শন করে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শান্ত থাকতে থাকার আহ্বান জা‌নান। এসময় তারা দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে‌ছেন।

পুলিশ জানায়, এই মন্দিরের দরজা খুলে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলোর বি‌ভিন্ন অংশ ভেঙে ফেলে। ত‌বে বৃহস্প‌তিবার বিকাল পর্যন্ত কাউকে শনাক্ত কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে তারা দেখতে পান কে বা কারা মন্দিরের ভেতরে ঢুকে মূর্তিগুলো ভেঙে ফেলে রেখেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সার্বজনীন মন্দির কমিটির নেতারা।

এ ব্যাপারে চিলমারী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী কর্ণ বাবু বলেন, একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের আঁধারে মূর্তিগুলোর ক্ষতি করেছে, এর তীব্র নিন্দা জানাই।

ওসি আনওয়ারুল ইসলাম জানান, মামলার প্রস্তু‌তি চল‌ছে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের শনা‌ক্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?
বেবি বুমারদের ট্রিলিয়ন ডলারের সম্পদ, শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে
বেবি বুমারদের ট্রিলিয়ন ডলারের সম্পদ, শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে
নুডলসে মোড়ানো মচমচে চিংড়ি, সঙ্গে টকঝাল তেঁতুলের চাটনি
নুডলসে মোড়ানো মচমচে চিংড়ি, সঙ্গে টকঝাল তেঁতুলের চাটনি
বিশ্ব কবিতা দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দেশ-বিদেশের কবিদের মিলনমেলা
বিশ্ব কবিতা দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দেশ-বিদেশের কবিদের মিলনমেলা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ