ইয়াবার চালানসহ পাঁচ মাদক পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২৩:৩২আপডেট : ০৮ মার্চ ২০২১, ২৩:৩২

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের অদূরে নাফনদীর মোহনায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা । এসময় ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারীদের ব্যবহৃত কাঠের নৌকাটি জব্দ করা হয়।

আটকরা হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত নুর আহমদের ছেলে নুরুল আমিন (৫০), কালা মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪০), ফরিদ আহমেদের ছেলে করিম মোল্লা (২৫), ফরেছের ছেলে ওমর ফারুক (২২) এবং আমিনের ছেলে সানাম উল্লাহ (৩০)।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আমিরুল হক জানান, সোমবার (৮ মার্চ) দুপুরে মিয়ানমার হতে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আরিফুজ্জামান রনি (এক্স), বিএন এর নেতৃত্বে বিশেষ একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউজ হতে ৪ নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযানে যায়। এসময় একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করে কাঠের নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৩টি প্লাস্টিক পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবা ও কাঠের নৌকাসহ আটক মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের