বিস্ফোরণে দগ্ধ তিন জনের মধ্যে মায়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ০১:২৪আপডেট : ১১ মার্চ ২০২১, ০১:২৪

ফেনীতে বিস্ফোরণে দগ্ধ তিন জনের মধ্যে মা মেহেরুন নেছা (৩৮) মারা গেছেন। বুধবার (১০ মার্চ) বিকাল ৩টার দিক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত তার ছোট মেয়ে হাফসা ইসলামও (১৫) ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

নিহত মেহেরুন নেছার দেবর শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে মুঠো ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মেহেরুন নেছা দুই মেয়েকে নিয়ে ফেনী সদরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি ছয় তলা বাসায় ভাড়া থাকতেন। ছোট মেয়ে হাফসা ইসলাম স্থানীয় হলিক্রিসেন্ট স্কুলে পড়াশোনা করছে। আর ফারাহ ইসলাম এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাত ১০টার দিকে ওই বাসার গ্যাসের চুলা লিকেজ ছিল। সেখান থেকে গ্যাস বের হচ্ছিলো। এ সময় মশা মারার ইলেকট্রিক ব্যাট চালু করতেই স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। এতে মা ও দুই মেয়ে দগ্ধ হন। দগ্ধদের প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়।

বিস্ফোরণে দগ্ধরা হলেন মা মেহেরুন নেছা (৪০), দুই মেয়ে ফারাহ ইসলাম (১৮) ও হাফসা ইসলাম (১৪)। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট এলাকায়। মেহেরুন নেছার স্বামী মাহফুজুল ইসলাম দুবাই প্রবাসী। দগ্ধদের মধ্যে মেহেরুন নেছার শরীরের ৪৬ ভাগ ও ছোট মেয়ে হাফসার শরীরের ২৭ ভাগ পুড়ে যায়। তবে শঙ্কামুক্ত (৫ ভাগ দগ্ধ) হওয়ায় বড় মেয়ে ফারাহ ইসলামকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী