চাঁদপুরের ফরিদগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে আসামিপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ছয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল সাহা (৩০) গুলিবিদ্ধ হন।এছাড়া একই ঘটনায় পুলিশের দুই জন এএসআই আহত হয়েছেন।
শুক্রবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে রামপুর বাজার এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে।
রুবেল সাহাকে আহতাবস্থায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানার আহত এএসআই মো. জামশেদ ও শফিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি সহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রামপুর বাজার এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে আসামি রুবেল সাহা পুলিশের ওপরে হামলা চালায়। পুলিশও তাদের জান, মাল ও সরকারি অস্ত্র রক্ষায় গুলি চালায়। এসময় রুবেল হোসেন গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের ২জন এএসআই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।








