মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে সরাইলে মিছিল, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৭:০২আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৭:০৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টের কমেন্টে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বাবাকে (৫৫) হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা ওই যুবক অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় মহানবী (সা.)কে নিয়ে যে মন্তব্যটি করেন তা অপর ফেসবুক ব্যবহারকারীদের কাছে আপত্তিকর মনে হয়। শুক্রবার বিকেলের দিকে তার মন্তব্যটি দেখে স্থানীয় কয়েকজনের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে থাকে। তারা বিষয়টি ছড়াতে থাকেন। এরপর তার শাস্তির দাবিতে গতকাল রাতে স্থানীয় অনেকে অরুয়াইল বাজারে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে ওই যুবকের বাবাকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম গতকাল রাতে ঢাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান জানান, ঘটনা স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন