কয়েক ধাপে পারফেক্ট স্বাদের চা বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২১ মে ২০২৫, ১২:৪২আপডেট : ২১ মে ২০২৫, ১২:৪২

সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোয়া ওঠা চা ছাড়া যেন দিন শুরু করার কথা ভাবাই যায় না। দুধ দেওয়া কড়া চা পছন্দ করেন অনেকেই। অনেকে আবার মসলার সুগন্ধযুক্ত চা খেতে ভালোবাসেন। তবে অনেক সময়ই চায়ের স্বাদ একেবারে মনের মতো হয় না। আজ আন্তর্জাতিক চা দিবস। এই দিনে জেনে নিন ধাপে ধাপে দুর্দান্ত স্বাদের চা বানানোর উপায়। 

তিন কাপ চা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে নিন শুরুতেই। লাগবে দেড় কাপ দুধ, ২টি এলাচ, ২ ইঞ্চি আদা ও ২টি লবঙ্গ। আরও লাগবে স্বাদ মতো চিনি ও ৩ চা চামচ চা পাতা। 

  • ৩ কাপ পানি বসিয়ে দিন চুলায়। জ্বাল বাড়িয়ে দেবেন।
  • পানি ফুটে উঠলে চুলার জ্বাল মিডিয়াম করে তারপর লবঙ্গ, এলাচ ও আদা দিন। ঘড়ি ধরে ৩ মিনিট ফুটান।
  • এই পর্যায়ে চা পাতা দিয়ে দিন। চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে উথলে উঠবে চা। তখন চিনি দিয়ে দিন স্বাদ মতো। সবসময় চা পাতার সঙ্গে চিনি দেবেন। দুধের সঙ্গে চিনি দিলে সেটা দুধকে পাতলা করে দেয়।
  • মিডিয়াম লো আঁচে ৩ মিনিট ফুটান চা।
  • এখন দিয়ে দিন দুধ। এরপর আরও ১ মিনিট চুলায় রাখবেন চা। এ সময় গর্তওয়ালা চামচের সাহায্যে চা বারকয়েক তুলে নিয়ে আবার ফেলুন পাত্রে। ১ মিনিট পর নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম মসলা চা।

যেসব ভুলে চায়ের স্বাদ ভালো হয় না

  • অনেকেই প্রথমে দুধ জ্বাল দিয়ে তা পুরোপুরি ফুটে গেলে তাতে পানি, চিনি ও চা পাতা দেন। এই পদ্ধতিটি ভুল। এতে চায়ের স্বাদ ভালো হয় না। 
  • ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ দেবেন না চায়ে। দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে তারপর চা বানাবেন সেটা দিয়ে। ফ্রিজের ঠান্ডা দুধ দিলে ঘি আলাদা হয়ে যায়। এতে চায়ের স্বাদে তারতম্য ঘটে।  
  • পানি ফুটে ওঠার আগে কখনও মসলা দিতে যাবেন না। নাহলে চায়ে তিতকুটে স্বাদ চলে আসবে।
/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭২
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা