কাদের মির্জার বিরুদ্ধে আরও একটি মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ১৬:২৮আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৬:২৮

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে ৯৭ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাতেও আবদুল কাদের মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিক কাদেরকে তৃতীয় আসামি করা হয়েছে। আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

সোমবার (১৫ মার্চ) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৪ নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। এ ঘটনায় মামলার বাদী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ কারণে আজ আদালতে মামলাটি দায়ের করেন আরজুমান পারভীন। আদালতের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান বিকাল ৩ টায় মামলাটির শুনানির সময় নির্ধারণ করেন।

উল্লেখ্য, গতকাল রবিবার একই আদালতে আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে আলাউদ্দিন হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার