কাদের মির্জাকে আইনের আওতায় আনার দাবি উপজেলা আ.লীগের

নোয়াখালী প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ১৮:৪৯আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৮:৪৯

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মিথ্যাচার ও সব অনিয়মের দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্জনকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও নির্লজ্জ অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ তার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে আব্দুল কাদের মির্জার খুনের রাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন, চাকরি বাণিজ্য ও নমিনেশন বাণিজ্যসহ সব অপকর্ম এনএসআই, ডিজিএফআই এবং দুদকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসনের অনুরোধে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পূর্বঘোষিত সব ধরনের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার