সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী সেজে ফোনে চাঁদাবাজি, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুলাই ২০২৫, ১৭:৪৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৭:৪৫

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোন করে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধারাবাহিক অভিযানে সেই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)। তাদের রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, প্রতারক চক্রটি নিজেদের কখনও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনও শীর্ষ সন্ত্রাসী ‘শাহাদাত’ পরিচয়ে পরিচিত ব্যক্তিদের ফোন দিতো। ভয়ভীতি বা মিথ্যা মামলার ভয় দেখিয়ে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা আদায় করতো তারা।

ডিএমপি আরও জানায়, গত ১ জুলাই রাজধানীর মধ্য পাইকপাড়ায় অভিযান চালিয়ে প্রথমে আব্দুল মান্নানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্যে পল্লবী থেকে লাভলু এবং গাজীপুরের গাছা থেকে ইলিয়াস শিকদারকে আটক করা হয়। 

অভিযানে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল, ১৯০টি সিম কার্ড, ৮টি ভুয়া সিল, ২০টি ভিকটিম ডিরেক্টরি, ৫টি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুদিন ধরে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি বা প্রলোভনের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল তারা। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী