আমাকে মেরে ভাগ্নেকে করা হবে বসুরহাটের মেয়র: আবদুল কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ২২:৩৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, তাকে হত্যার নীলনকশা চলছে। পরিকল্পনা অনুযায়ী, তাকে হত্যা করে তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে।

তিনি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দিয়ে এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গেছে, আমাকে হত্যার করে তারা এই নীলনকশা বাস্তবায়ন করবে। গত ২১ মার্চ নোয়াখালী জেলহাজতে কারাবন্দি মিজানুর রহমান বাদলের সঙ্গে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছে। নোয়াখালী-৫ আসনে শিউলি একরামকে এমপি করবে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব পদত্যাগ করবেন, এরপর মিজানুর রহমান বাদলকে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় শাবাব চৌধুরীকে উপজেলার চেয়ারম্যান করা হবে। কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছে সে মন্ত্রীর লোক। কিন্তু আসলে সে একরামুল করিম চৌধুরীর লোক। তাই রায়হান কবিরহাট পৌরসভায় মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হত্যা করে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সঙ্গে ফোন আলাপ করে তারা সিদ্ধান্ত করে। এটাই হচ্ছে তাদের নতুন ছক।’

তবে এসব তথ্য তিনি কোথায় পেলেন জানতে চাইলে আবদুল কাদের মির্জা ফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি যতটুকু জানতে পেরেছেন, ততটুকুই ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তিনি জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন। থানা জিডি না নিলে, তিনি আদালতের দ্বারস্থ হবেন।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য মির্জাবিরোধী বলয়ের অন্যতম নেতা কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, ‘কাদের মির্জার কার বিরুদ্ধে অভিযোগ নেই। সে নির্লজ্জ মিথ্যাচার করে। সে মিথ্যাচারের জনক এ পরিণত হয়েছে। একজন স্বাভাবিক মানুষ এভাবে কিছু করতে এবং বলতে পারে না। তার দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। কাদের মির্জার দৃষ্টিতে সে এবং তার ছেলে ছাড়া সৎ এবং ভালো মানুষ আর কেউ নেই।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের