মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২০:৫৮আপডেট : ৩০ মার্চ ২০২১, ২১:২০

রাঙামাটিতে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে মাস্ক পরিধান না করায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন ও বিকালে রুম্পা ঘোষের নেতৃত্বে শহরে আলাদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জারিমানা করা হয়।

সরকার সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৮ দফা নিদের্শনা দিয়েছে। নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর হয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

আজ সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস লাইলাতুল হোসেন বলেন, ‘জেলা শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় সাধারণ মানুষকে জনসচেতনতার পাশাপাশি মাক্স ব্যবহার না করায় ১০ জনকে এবং মুদি দোকানে মূল্যতালিকা না থাকায় ৭ জনকে মোট ১৪ হাজার টাকা জরিমান করা হয়।

বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, ‘শহরের নিউ মার্কেট, কলেজ গেট এলাকায় মাস্ক পরিধান না করায় ১৫ জনকে ৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।’

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন দুই জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৩৮ জন। এর মধ্যে সুস্থ রয়েছেন এক হাজার ২৭১ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন।

জেলার করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলেন, ‘গত জানুয়ারি ও

ফেব্রুয়ারিতে আক্রান্তের সংখ্যা কম ছিল। মার্চের শেষ দিকে এসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত রয়েছেন, একদিনে এটি জেলায় সর্বোচ্চ শনাক্ত।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম