আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ১৪:৩৪আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৭:১৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনও জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবো না। ভবিষ্যতে আমি কোনও দলীয় পদ-পদবির দায়িত্বও নেবো না।'

বুধবার (৩১ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ পোস্ট দেন। পরে লাইভে এসেও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা কাদের মির্জার এ সময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না। কিন্তু আমি যে দল থেকে বিদায় নিচ্ছি, এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোনও শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।

তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে সহযোগিতা করবেন বলে জানান।

উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের বেশি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার