শিক্ষা উপমন্ত্রীসহ চমেকে দ্বিতীয় ডোজ নিলেন ৯৪৬ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২১, ১৬:১৩আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:১৪

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথমদিন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৯৪৬ জন টিকা নিয়েছেন। এদিন মোট এক হাজার ৪৪ জনকে করোনার টিকা দেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

এর আগে সারাদেশের সঙ্গে এক সাথে বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। এরপর দুপুর ২টা পর্যন্ত একে একে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদসহ ৯৪৬ জন টিকা গ্রহণ করেন। দুপুর দেড়টার দিকে শিক্ষা উপমন্ত্রী টিকা নেন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথমদিনে ৯৪৬ জন টিকা নিয়েছেন। যারা ইতোমধ্যে প্রথম ডোজ নিয়েছেন আগামী শনিবার থেকে ধারাবাহিকভাবে তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পাশাপাশি প্রথম ডোজ টিকা দেওয়ার কাজও চলবে। আজ প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯৮জন।’

দ্বিতীয় ডোজের টিকা চমেক হাসপাতাল ছাড়াও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতালসহ নগরীর ১০টি টিকাদান কেন্দ্র এবং ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আসিফ খান বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত সব টিকাকেন্দ্রের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। নগরীর ১০টি কেন্দ্রসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি