মেক্সিকো থেকে কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি!

নোয়াখালী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২১, ০০:২২আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০০:২২

বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিক মির্জাকে (২৫) মোবাইলফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৯ মিনিটে কাদের মির্জার মোবাইলফোনে কল করে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

কাদের মির্জা বলেন, শনিবার সন্ধ্যার দিকে একটি বিদেশি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ওপাশ থেকে আমার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।এরপর আর কোনও কথা না বলে কলটি কেটে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ছেলেকে হত্যার হুমকির বিষয়ে কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ নম্বরটি ট্যাগ করে দেখেছে মেক্সিকো থেকে ফোন দিয়ে কাদের মির্জার ছেলেকে হত্যার এ হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

আরও পড়ুন:
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ককটেল হামলা!
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরকে আসতে দেবো না: কাদের মির্জা
‘এ কনস্টিটিউন্সিতে কেউ এক ভোট বেশি পেলে আমি হিজরত করবো’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের