ভিপি নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২০:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২০:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্যের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লিটন সরকার বাদী হয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে জেলার দেবিদ্বার থানায় মামালটি দায়ের করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার বলেন, ‘গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন “আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান নয় কাফের, তাদের ঈমান নেই।” এতে  আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উসকানিমূলক এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে ভিপি নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘একই ঘটনায় চট্টগ্রামসহ অন্যান্য স্থানে মামলা হয়েছে। অভিযোগটি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফেসবুক পেজে লাইভে এসে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আওয়ামীকে কটাক্ষ করে ওই বক্তব্য দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী